মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

অসমাপ্ত

জানালায় বসে থাকা রোদেপোড়া কাকের মত
বানভাসি বিলের ভিতর প্রায় ভেংগে পড়া কুঁড়েঘরের মত
নি:শব্দে সতর্কপায়ে সশংকিত হরিনীর পদচ্ছাপের মত
তোমার আমার ভেতরে রয়ে গেছে হৃদয়ছেড়া ঘূর্ণিঝড় যত।

অন্তিম শয়ানে প্রিয়জনের শেষ আর্তচিৎকারের মত
নাগরিক যানবাহনের দু:সহ ভিড়ের মত
মাঝরাতে ছুটে চলা আন্তঃনগর ট্রেনের মত
আমাদের মাঝখানে অযাচিত অপ্রস্তুত কতশত মলিন ক্ষত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন