আমার পেছনে ছায়ার মত একটা কালো অন্ধকার
অনেক তীব্র আলো এবং রৌদ্রক্লান্ত দিন পার করেও
সে আবার ফিরে আসে তার জায়গায়।
সে আবার ফিরে আসে তার জায়গায়।
নক্ষত্রের তেজ কিংবা মানুষের ব্যবহারিক অভিজ্ঞান,
এই কঠিন ও জটিল অন্ধকারের পায়নি সন্ধান।
শুধু আমি ও আমার মত কয়েকজন সেই অন্ধকারের
থেকে পালিয়ে যাইনি - তাই আমাদের
পোষ মানা বেড়ালের মত, এই পৃথিবীর জমে থাকা অন্ধকার যত
সন্তর্পণে আমাদের গায়ে লেগে থাকে।
মানুষের চেনা পৃথিবী ছাড়া আরেক যে পৃথিবী আছে
যেখানে আলো এবং অন্ধকার অনেকটাই মিশে গেছে,
এই পৃথিবীর থেকে মুক্ত পাখির ডানার মত
যেখানে উড়ে বেড়ায় অন্ধকার
যেখানে নেই কোন নাম নিশানা
ভাষা, বিজ্ঞান কিংবা সভ্যতার,
এই কঠিন ও জটিল অন্ধকারের পায়নি সন্ধান।
শুধু আমি ও আমার মত কয়েকজন সেই অন্ধকারের
থেকে পালিয়ে যাইনি - তাই আমাদের
পোষ মানা বেড়ালের মত, এই পৃথিবীর জমে থাকা অন্ধকার যত
সন্তর্পণে আমাদের গায়ে লেগে থাকে।
মানুষের চেনা পৃথিবী ছাড়া আরেক যে পৃথিবী আছে
যেখানে আলো এবং অন্ধকার অনেকটাই মিশে গেছে,
এই পৃথিবীর থেকে মুক্ত পাখির ডানার মত
যেখানে উড়ে বেড়ায় অন্ধকার
যেখানে নেই কোন নাম নিশানা
ভাষা, বিজ্ঞান কিংবা সভ্যতার,
সেখানেই কি জন্ম, আমার ঠিক পেছনে তাকালেই
সেই অজর, অমর, অবিভক্ত অন্ধকার।
সেই অজর, অমর, অবিভক্ত অন্ধকার।
হয়তো আমাকে নিয়েই যাবে এই গাছ, মাটি, ফুল
মেঘ, ঝড়, বৃষ্টি ভেঙে
জীবনের মত চঞ্চল হয়ে, মৃত্যুর মত অমোঘ ঠিকানায়।
তার আগেই আমি আমার ব্যক্তিগত অন্ধকার থেকে
কয়েক টুকরো ছড়িয়ে দিতে চাই
এই ভীড়ে চাপা শহরের রাস্তায় কিংবা
এই ভীড়ে চাপা শহরের রাস্তায় কিংবা
মরে যাওয়া গ্রামের পুকুর কিংবা ডোবায়
একটি গানের কথায়, সুরে কিংবা একটি বিপ্লবী কবিতায়,
দুর্বোধ্য কোন এক সিনেমার নায়িকার চোখের ভাষায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন