শ্রম আর ঘাম, প্রেম আর কাম
উল্লসিত রক্তস্রোত, নির্বাপিত দেহরস
প্রতিহিংসা ঘৃণা এমনকি ক্রোধ
আচমকা ভয়, প্রতিরোধ সান্ত্বনা
সব কিছু ভেঙে পড়ে।
দিন আর রাত, নির্ঘুম অপরাধ
বানোয়াট রূপকথা, নির্লজ্জ জ্বালিয়াত
জীবন্ত কিংবা মৃত, জ্বলন্ত ধ্বংসস্তুপ থেকে
অগুনতি শুঁয়োপোকা আর জাতশকুনের দল
লঙ্ঘিত সীমানা আর দুমড়ানো মুচড়ানো বাঁধ
নগ্ন অনাবিল জলস্রোত, রাশি রাশি বীজ
ব্যর্থ চাষবাস, অনুর্বর বাঁজা ভূমি
অক্লান্ত প্রতিশ্রুতি আর অবিশ্রাম ছন্দপতন
সলজ্জ শিহরন কিংবা নির্দোষ ইচ্ছা
শ্রমে,ঘামে,প্রেমে,কামে বেড়ে ওঠা
নির্দয় নিষ্ঠুর বিকেলের মরে যাওয়া আলোয়
যাপিত জীবনের প্রতি থান ইটের মত করে
সব কিছু ভেঙে পড়ে।
১৪।০১।২০১২
উল্লসিত রক্তস্রোত, নির্বাপিত দেহরস
প্রতিহিংসা ঘৃণা এমনকি ক্রোধ
আচমকা ভয়, প্রতিরোধ সান্ত্বনা
সব কিছু ভেঙে পড়ে।
দিন আর রাত, নির্ঘুম অপরাধ
বানোয়াট রূপকথা, নির্লজ্জ জ্বালিয়াত
জীবন্ত কিংবা মৃত, জ্বলন্ত ধ্বংসস্তুপ থেকে
অগুনতি শুঁয়োপোকা আর জাতশকুনের দল
লঙ্ঘিত সীমানা আর দুমড়ানো মুচড়ানো বাঁধ
নগ্ন অনাবিল জলস্রোত, রাশি রাশি বীজ
ব্যর্থ চাষবাস, অনুর্বর বাঁজা ভূমি
অক্লান্ত প্রতিশ্রুতি আর অবিশ্রাম ছন্দপতন
সলজ্জ শিহরন কিংবা নির্দোষ ইচ্ছা
শ্রমে,ঘামে,প্রেমে,কামে বেড়ে ওঠা
নির্দয় নিষ্ঠুর বিকেলের মরে যাওয়া আলোয়
যাপিত জীবনের প্রতি থান ইটের মত করে
সব কিছু ভেঙে পড়ে।
১৪।০১।২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন