একজন কবি দুইজন কবি
বহু বহু কবি নিহত আজ
পৃথিবীর এই বহুজাতিক স্লোগানে
নেই কোন পদচ্ছাপ রেখে যাওয়া ভুলে
নিহত কবিরা সব কলম নিয়েছে তুলে
আকাশে বাতাসে ভারী দীর্ঘশ্বাস
দপদপে শিখা হয়ে কাঁপে
রমরমে ব্যানারে, পোস্টারে দেয়ালেরা রঙিন জলছাপে
কখনো যদি কবির মৃত্যু হয় এই ষ্টীমরোলারে
স্বপ্ন চুরি যায় সিঁধকাটা আঁধারে
আমি ও আমরা আসব কোন এক চুপিসারে।
বহু বহু কবি নিহত আজ
পৃথিবীর এই বহুজাতিক স্লোগানে
নেই কোন পদচ্ছাপ রেখে যাওয়া ভুলে
নিহত কবিরা সব কলম নিয়েছে তুলে
আকাশে বাতাসে ভারী দীর্ঘশ্বাস
দপদপে শিখা হয়ে কাঁপে
রমরমে ব্যানারে, পোস্টারে দেয়ালেরা রঙিন জলছাপে
কখনো যদি কবির মৃত্যু হয় এই ষ্টীমরোলারে
স্বপ্ন চুরি যায় সিঁধকাটা আঁধারে
আমি ও আমরা আসব কোন এক চুপিসারে।