রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

এই সময়

ফ্যান্টাসির ভিতর বাস করি দিন ও রাত
কানাগলির ভিতর থেকে নি:শ্বাসের চিৎকার ভেসে আসে
স্মরনকালের সেরা বাতাসের তেজ আসে
বিকেল ভেঙেচুরে হয়ে যায় জলপ্রপাত।
যেখানে নদী ছিল পথরেখার মত স্পষ্ট
যেখানে প্রাণের ভ্রূণ ছিল অগনণ
সেই সরল ও উর্বরা জীবনের দিকে যেতে
গোপন ও অনৈতিক স্বপ্ন দেখে মন।
সারি সারি বেঈমান বিক্ষোভের ভীড়ে
আর বক্তৃতামালার অপব্যবহারে
কেমন একটা পচা ঘ্রাণ ভেসে আসে
টের পাই ক্ষত ফুটে আছে সমাজের বুকচিরে।

বেনামী ১

যেদিন ধরা পড়ে যাবে তুমি এই অসীম শুন্য আকাশের ভেতর
হাওয়া বাতাস ভেঙে জলরঙ মেঘে ভেসে
বলবেনা কেউ কিভাবে কতটা স্বপ্ন দেখার ভিতর বিষ মিশে আছে